বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলামকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ কোর্টের জেলা ও দায়রা জজ এর চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি বিচার বিভাগের উদ্যোগে রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক এইএম ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিদায়ী অতিথি রাঙ্গামাটি’র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম। 

বিদায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক, রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ জুনাইদ, জেলা ও দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান, রাঙ্গামাটি বিচার বিভাগের অন্যান্য বিচারকসহ সংশ্লিষ্ট অনেকেই।

বিদায় অনুষ্ঠানে বক্তারা, রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এর রাঙ্গামাটিতে তার কর্মজীবনে নানান দিক তুলে ধরে বলেন, রাঙ্গামাটি বিচার বিভাগের জেলা ও দায়রা জজ যেভাবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন তা রাঙ্গামাটিবাসি কখনো ভুলবে না। বিচার বিভাগের বিচারিক কার্যক্রম তিনি সততার সাথে পালন করায় রাঙ্গামাটির বিচার প্রার্থীরা সঠিক বিচার পেয়েছেন। বিচারিক কার্যক্রম নিয়ে রাঙ্গামাটিবাসির কোনো অভিযোগ করেনি কখনো। তিনি যেখানে যাবেন সেখানে সততার সাথে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন বলেও মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তারা  রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এর জীবনের উত্তরোত্তর সাফল্য ও  দীঘায়ু কামনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com