বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে স’ মিলে গোল কাঠের স্তূপে সন্ত্রাসীদের আগুন ও গুলিবর্ষণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আঞ্চলিক রাজনৈতিক সশস্ত্র সংগঠনের তৎপরতায় আবারো বন্ধ হওয়ার উপক্রম রাঙ্গামাটির কাঠ ব্যবসা।

২৫ জানুয়ারী ১২ ঘন্টার ব্যবধানে দুই দফা গুলি ও অগ্নি সংযোগে ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

২৫ জানুয়ারী দুপুরে ট্রাকে আগুন দেয়ার পর সন্ত্রাসীরা গত মধ্যরাত সোয়া ১২টায় রাজবাড়ী স’ মিলে বিশাল গোল কাঠের স্তূপে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে ফাকা গুলি করে আতংক ছড়ায়। পরে স্থানীয় লোকজন ও যৌথ বাহিনীর উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

রাজবাড়ী স’মিলের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম জানান, রাত ১২টার দিকে দুই যুবক স’মিলের উপরে এসে তাদের বোটটি নষ্ট হয়ে গেছে এবং মিস্ত্রির খোজে আছে। পরে আরো এক যুবক অস্ত্র নিয়ে এসে নিরাপত্তা প্রহরী আবুল কাশেমের বুকে তাক করে। অন্য যুবকরা এসময় এক রাউন্ড গুলি ছুড়ে এবং পেট্টোল ঢেলে দিয়ে গোল কাঠে আগুন ধরিয়ে দেয়। সুযোগ পেয়ে নিরাপত্তা প্রহরী আবুল কালামসহ অন্যরা দৌড়ে রাস্তায় চলে আসে।

এদিকে স’মিলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দমকল বাহিনী, পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে কোতয়ালী থানা পুলিশের একটি দল, সদর সেনা জোনের দুইটি টহল দল ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

রাঙ্গামাটি কোতয়ালী থানার এসআই নয়ন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখতে পায় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে বিষয়টির তথ্য জানাতে পারবে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতের বেলায় অনেক ইঞ্জিন বোট আসে স’মিলে আমরা মনে করেছিলাম হয়তো কেউ গাছ নিয়ে এসেছে। পরে তারা এসে গুলি করে গাছে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে স্থানীয়দের শোরগোলে সন্ত্রাসীরা বোট চালিয়ে বন্দুকভাঙ্গার দিকে চলে যায়। স’মিলের নিরাপত্তা প্রহরীরা জানিয়েছেন, গায়ে কম্বল মুড়ানো অবস্থায় উপজাতীয় সন্ত্রাসীরা উপরে উঠেছিলো।

এদিকে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি থেকে একটি কাঠ বোঝায় ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে ঘাগড়ার দেপ্পোছড়ি এলাকার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে একদল সশস্ত্র সন্ত্রাসী ট্রাকটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ট্রাকটির আংশিক কিছু ক্ষতি হলেও চালক এবং কাঠ পরিবহনের একজন নিজস্ব লোক অক্ষত রয়েছে। ঘটনার পর পরেই আইন-শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলটি প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ মূল দলের এলাকা বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com