বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কাউখালীর বেতবুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য অঞ্চলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।

তিনি বলেন, দেশের আনাচে কানাছে উন্নয়নের জোয়ার বইছে। যেখানে আওয়ামী লীগ আছে সেখানে উন্নয়ন হচ্ছে। তবে অনেক এলাকায় চাঁদাবাজির কারণে উন্নয়ন কাজে একটি মহল বাধা দিচ্ছে। ষড়যন্ত্রকারীরা প্রতিনিয়ত উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করছে।

তবে যতই বাধাগ্রস্থ করা হোক না কেন উন্নয়নের জোয়ার থেমে থাকবেনা। তিনি উন্নয়নের সুফল প্রতিটি জনগনের দৌড়গোড়ায় যে পৌছানো যায় সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানান।

দীপংকর তালুকদার এমপি সোমবার সকালে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যালয়, মসজিদ, বৌদ্ধ বিহার, বাজার শেড ও ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিকেলে তারই সন্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

বেতবুনিয়া ইউনিয়নে এলজিইডির অথায়নে তিন কোটি টাকা ব্যয়ে চারটি প্রাথমিক বিদ্যালয়, সারে তিন কোটি টাকা ব্যয়ে চায়েরী বাজারে মাল্টিপারপাস বাজার শেড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অথায়নে তিন কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিস্ট ভবন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অথায়নে প্রায় এককোটি দশ লাখ টাকা ব্যয়ে একটি মসজিদ, একটি বৌদ্ধ বিহার ও একটি বয়স্কদের জন্য ক্লাবের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, এলজিইডির নিবাহী প্রকৌশলী আহমেদ সফি, কাউখালী উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংচা প্রু মারমা, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার,যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরীসহ বিভিন্ন স্তরের জনপ্রতিরিধিরা উপস্থিত ছিলেন।

বিকেলে ডাকবাংলো মাঠে দীপংকর তালুকদার এমপি পুনরায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কাউখালী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com