বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আওয়ামী লীগের আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩১ জন ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা বাইট্টাপাড়া বাজার মাঠ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা, খাদ্য শস্য ও কম্বল বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

লংগদু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাতক মোফাজ্জল হোসেন  মোল্লা, জেলা আওয়ামী লীগ নেতা ওয়াশিংটন চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, জেলা পরিষদ সদস্য আসমা আকতার, মো: আব্দুর রহিম, গুলশাখালী ইউপি চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, মাইনি ইউপির সাবেক চেয়ারম্যান ফয়েজুল আজিম ফয়েজ প্রমুখ।

এসময় রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন এক সময় বাইট্টা পাড়াতে দল করার মানুষ পাওয়া যায়নি, কষ্ট করে করে নেতা কর্মীরা এখানে আওয়ামী লীগকে অনেক সুসংগঠিত করেছে। এখন সাধারণ মানুষ আওয়ামী লীগের উপর ভরসা করে। কারণ সুখে দুঃখে সাধারন মানুষের পাশে একমাত্র আওয়ামীলীগকেই তারা কাছে পায়।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামে যোগযোগসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক মন্দা কেটে গেলে খুব দ্রুতই নানিয়ারচর ব্রিজের সাথে লংগদুর সড়ক যোগাযোগ উন্নয়ন কাজ শুরুর উদ্যোগ নেয়া হবে এবং উপজেলা ফায়ার সার্ভিস চালুর জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আলোচনা সভা শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩১ জনের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খাদ্য শষ্য ও কম্বল এবং উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নগদ ২ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com