বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

অপসাংবাদিকতা ঠেকাতে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়াতে হবে:প্রেস কাউন্সিল চেয়ারম্যান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: দেশের অপসাংবাদিকতা ঠেকাতে হলে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়াতে হবে। না হলে দেশে অপসাংবাদিকতা বেড়ে যাবে।

রাঙ্গামাটিতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম এর শুভাগমন উপলক্ষ বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি প্রেস ক্লাবের পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম এ কথা বলেন।  

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, অপসাংবাদিকতা ঠেকানোর জন্য প্রেস কাউন্সিলের আইন অবশ্যই সংশোধন করা দরকার । 

তিনি বলেন, বর্তমানে সংশোধিত আইনটি পাশের জন্য মন্ত্রীসভায় অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে। কবে এই আইন সংসদে পাশ হবে তা জানি না। তবে প্রেস কাউন্সিল আশা করছে দেশে সাংবাদিক সমাজের স্বার্থে দ্রুত পাশ হওয়া প্রয়োজন। 

তিনি আরো বলেন, প্রেস কাউন্সিলের প্রধান কাজ সাংবাদিকদের মান উন্নয়ন করা। এর জন্য সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে। ডাটাবেজ তৈরি হওয়া মানেই এ পেশার আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা। এই কাজটি বর্তমানে চলমান রয়েছে। এটি সম্পূর্ণ হলে সাংবাদিকতা আরো সহজ হবে অনেকাংশে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম বলেন,  প্রেস কাউন্সিল শুধু প্রিন্ট মিডিয়া ও তার অনলাইন ভার্সনের বিষয়ে প্দক্ষেপ নিতে পারে।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে, রাঙ্গমাটির দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ,  সহসভাপতি অলি আহমেদ,কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তীসহ রাঙ্গামাটির স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

সংবর্ধনা অনুষ্ঠান শুরুতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com