বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড হামের লক্ষণ নিয়ে একদিনে আরো ১০ মৃত্যু

যমুনায় বালু উত্তোলনের দায়ে দুই জনের কারাদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ১৫ দিন করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার সোমবার বিকেলে এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হোসেনপুর চেলারচর গ্রামের সেলিম (৪৯) ও নোয়াখালী জেলা সদরের পশ্চিম মহদরি গ্রামের আব্দুর রহিম (৪৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার ক্ষিদ্রচাপড়ী এলাকায় সোমবার বিকেলে অভিযান চালানো হয়। এসময় নৌ-পুলিশের সহায়তায় চারজনকে আটক করা হয়।

এদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার রাম গোবিন্দের গাঁওয়ের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো: শাওন (১৭) ও একই উপজেলার হোসেনপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো: মোরছালিন (১৭)।

এ দুজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে এবং উল্লেখিত দু’জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com