বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে দুইদিন-ব্যাপী একুশে বই মেলা ও মাতৃভাষায় শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন সুলতানা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা শিক্ষা অফিসার মৃদুল তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক সংঘঠন ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি একুশের বই মেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, প্রভাত ফেরীসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com