বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ধর্মীয় দেশনার মধ্যদিয়ে সকল প্রাণীর হিত-সুখ মঙ্গলার্থে মহাসংঘ দান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার মিতিঙ্গাছড়ির ধর্মগিরি সাধনা কুঠিরে মহাসংঘ দানের আয়োজন করা হয়।
ধর্মগিরি সাধনা কুঠির মাঠে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন সাধনা কুঠিরের অধ্যক্ষ অর্থদর্শী মহাস্থবির। পঞ্চশীল প্রার্থনা করেন যুমনা তিষ্য ভিক্ষু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধনা কুঠির পরিচালনা কমিটির সভাপতি নির্মল কান্তি চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী প্রীতিময় চাকমা। অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিস্কার দান, পঞ্চশীল প্রার্থনাসহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে হাজারো অধিক বৌদ্ধ ধর্মাবলম্বী পুর্ণার্থী নারী-পুরুষ অংশ গ্রহন করেন। এসময় সাধু সাধু ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে।
অনুষ্ঠানে ধর্মীয় গুরুরা পঞ্চশীল পালন ও ধর্মাচারণ করলে সকলের মঙ্গল-সুখ বয়ে আনে। লোভ-হিংসা-মোহ দুর করে বুদ্ধে উপদেশ মেনে চলে উত্তম পথে চলার হিতোপোদেশ প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি রাঙ্গামাটি শহরের শশী দেওয়ান পাড়াবাসী প্রীতিময় চাকমার কন্যা শ্রেষ্ঠা চাকমা দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কিন্তু ডাক্তারি চিকিৎসায় সে সুস্থ না হওয়া তার পরিবার ধর্মগিরি সাধনা কুঠির বিহারের অর্থদর্শী ভান্তের কাছে নিয়ে গেলে ভান্তের আশীর্বাদে কয়েক ঘন্টার মধ্যে সে সুস্থ হয়ে যায়। ভান্তের উদ্দেশ্যে এ মহা সংঘদানের আয়োজন করা হয়।