বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : কাপ্তাই-রাঙ্গামাটি আসামবস্তী সড়কের মগবান এলাকার আগর বাগানের বনের মধ্যে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে কাপ্তাই হতে রাঙ্গমাটি যাওয়ার পথে মগবান আগর বাগানের বনের মধ্যে এলাকার লোকজন একটি লাশ দেখতে পায়। বনের মধ্যে বিবস্ত্র অবস্থায় লাশটি পড়ে আছে। তবে মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে বলে এলাকার লোকজন জানান।
এ সময় লাশের পাশে তার এনআইডি পাওয়া যায়। এনআইডিতে লাশের পরিচয় ও ঠিকানা অনুযায়ী নাম বিজয় চাকমা (৬৬) নাম লিখা আছে। পিতা মৃত সৃনীত বিকাশ চাকমা, গ্রাম খুব্বাংপাড়া, বরকল, রাঙ্গামাটি।
সংবাদ পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান ও পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান জানান, লাশটি বিবস্ত্র অবস্থায় দেখা যায় বনের ভিতর। দেখে তাকে অসুস্থ মনে হয়েছে।
তিনি আরও বলেন, এটা আমার সীমানা এলাকায় মধ্যে পড়েনি, রাঙ্গামাটি সদর সীমানায়। তাই নিয়ম অনুযায়ী আমি লাশ গ্রহণ করেনি। আমার সীমানায় হলে তদন্তপূর্বক বিস্তারিত জানতে পারতাম বলে জানান তিনি।
তবে যে এলাকার সীমানায় পড়েছে আমি সদর থানাকে জানিয়ে দিচ্ছি। পরে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।