মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকায় বেলজিয়ামের রানি

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : বেলজিয়ামের রানি মাতিলদ মেরি ক্রিস্টিন জিলেইন  বুধবার (৮ ফেব্রুয়ারী)  দুপুরে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ঝুলন্তপাড়া এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি ঝুলন্তপাড়ার স্থানীয় মানুষদের সাথে কিছু সময় মতবিনিময় করেন এবং খুলনার উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষদের জীবন-সংগ্রাম, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে ধারণা নেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাতের কারণে দক্ষিণাঞ্চলের অতিদরিদ্র ও প্রান্তিক মানুষেরা যেন বাস্তচ্যুত না হয় সেজন্য ইউএনডিপি, ইউএনসিডিএফ, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইডেন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত লজিক প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে এসময় রানিকে বিস্তারিতভাবে জানানো হয়।

এর আগে রানি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সুতারখালীর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।

পরে সুতারখালী ইউনিয়ন পরিষদ ভবনের নিচতলায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনসিডিএফ এর আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগের অধীন লজিক প্রকল্পের আওতায় স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে স্থানীয় মানুষদের পানি সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উপকারভোগীদের সাথে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন।

মতবিনিময়কালে উপকারভোগীরা দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ততা সমস্যার কারণে অতীতে পানযোগ্য পানির সংকটের কথা তুলে ধরেন। তারা জানান, আগে গ্রামীণ উৎস হতে পরিবারের খাওয়ার পানি সংগ্রহের জন্য নারীদের পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে যেতে হতো, নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হওয়ার পরে সহজেই লবণমুক্ত বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে।

রানি বিকেলে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে সুতারখালী ত্যাগ করেন।

রানির সফরকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে রাষ্ট্রাচার দায়িত্ব পালনে তাঁর সাথে ছিলেন।

স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বাংলাদেশের পুরো উপকূলজুড়ে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব তা এখানে না আসলে কেউ অনুমান করতে পারবেনা । এখানে প্রতি বছর বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, যা আমাদের নিত্যসঙ্গী। আমরা জলবায়ু পরিবর্তনের অভিঘাত কিভাবে মোকাবেলা করছি বেলজিয়ামের রানি সেটি নিজের চোখে দেখার জন্য এখানে এসেছেন এবং এখানকার মানুষের সাথে কথা বলেছেন।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান খুলনার দাকোপ উপজেলার সুতারখালীতে রানিকে স্বাগত জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com