বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসু প্রু চৌধুরীর প্রয়াত পিতা কং জু প্রু চৌধুরীর শেষ কৃত্য অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে বেতবুনিয়ায় পারিবারিক শ্মশানে প্রয়াতের দাহক্রিয়া সম্পন্ন করা হয়। এসময় বিভিন্ন এলাকা থেকে প্রয়াতকে শেষ বারের মতো দেখতে হাজারো মানুষের ঢল নামে প্রয়াতের বাসায়।
প্রয়াত কং জু প্রু চৌধুরী কলমপতি ও বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি হেডম্যান ও বাজার চৌধূরীর দায়িত্ব পালন করেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ৮৩ বছর বয়সে কাউখালীর বেতবুনিয়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি কয়েক বছর ধরে ডায়েবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এক মেয়েসহ অসংখ্যা, গুণগ্রাহী ও আত্বীয়স্বজন রেখে যান।
এদিকে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসু প্রু চৌধুরীর পিতা কং জু প্রু চৌধুরীর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পার্বত্য চট্টগ্রাম আন্ঞ্চলিক পরিষদের সদস্য হাজি কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়াসহ সকল সদস্যবৃন্দ,রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।