বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাইখালীতে উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করলেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি:  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা ধর্মরাজ বৌদ্ধ বিহারের নতুন রাস্তা ও বিহারের নতুন ছাত্রাবাস উদ্বোধন এবং বৌদ্ধ বিহারের উৎসর্গ অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, রাঙ্গামাট পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরে পূর্ব কোদালা বৌদ্ধ বিহারের আয়োজনে এক ধর্মীয় আলোচনা সভা বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাজস্থলী উপজেলার লংকদু পূর্ণবাসন বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত ঞানুত্তরা মহাথের। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত উঃ ঞানাওয়াইংসা মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের, নারানগিড়ি পাড়া বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ভদন্ত নাগাওয়ান্সা মহাথের।

বিহার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান পূণ্যার্থীর বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হয়েছে। এবং পাহাড়ে এই উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে বলে তিনি জানান।

এছাড়া রাইখালীর পূর্ব কোদালায় নবনির্মিত সড়ক, বৌদ্ধ বিহার এর ছাত্রবাসসহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে নির্মিত হওয়ায় এর প্রশংসা করেছেন।

দুর দুরান্ত থেকে আগত হাজারো দায়ক দায়িকা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com