বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটি সাংস্কৃতিক পরিষদের আত্মপ্রকাশ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পাহাড়ের সংস্কৃতি বিকাশে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের পাশাপাশি সাংস্কৃতিক ব্যক্তিত্বদের  এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

তিনি বলেন, পাহাড়ের গুণী শিল্পীদের সম্মান জানানোর মাধ্যমে এই অঞ্চলের সংস্কৃতির আলো বের হবে। গুণীদের সম্মান জানাতে না পারলে কখনোই নতুন নতুন গুণী জন্মগ্রহণ করবে না বলেও মন্তব্য করেন দীপংকর তালুকদার। 

শনিবার সন্ধ্যায় রাঙ্গামাটি সাংস্কৃতিক পরিষদের আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণী শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন। 

রাঙ্গামাটি সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুরেশ ত্রিপুরার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রাক্তন পরিচালক ও লেখক সুগত চাকমা, সংবর্ধিত অতিথি রাঙ্গামাটির প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সুনীল কান্তি দে, সংবর্ধিত অতিথি রাঙ্গামাটির প্রবীন শিল্পী তৃপ্তি তালুকদার, প্রবীন শিল্পী জয়শ্রী রায়, সংবর্ধিত অতিথি প্রবীন শিল্পী প্রাক্তন শিক্ষা অফিসার অঞ্জুলিকা খীসা, মনোজ বাহাদুর গুর্খাসহ অন্যান্য গুনী শিল্পীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

অন্যান্য সংবর্ধিত অতিথিরা হলেন, হুমায়ুন কবির, জীবন রোয়াজা, রূপায়ন দেওয়ান রাঙ্গা, ফনিন্দ্র লাল ত্রিপুরা, মনোজ বাহাদুর গুর্খা, মুজিবুল হক বুলবুল, মালতী চৌধুরী, নিরূপা দেওয়ান, আরফান আলী, রনজিত দেওয়ান, কনিকা বড়ুয়া, সাহানা দেওয়ান।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com