বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর উপস্থিতিতে বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা উপসচিব মোঃ জসীম উদ্দিনসহ বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণে একুশের প্রথম প্রহর ১২.০১ মিনিটে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা উপসচিব মো: জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল, প্রকল্প ব্যবস্থাপক টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পরিকল্পনা ও মূল্যায়ন মোহাম্মদ এয়াছিনুল হক, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: শফিকুল ইসলাম, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক মনজু মানস ত্রিপুরা, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী মিজ্ ত্রয়া সরকার, মিজ্ ডজী ত্রিপুরা,তথ্য কর্মকর্তা; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেনসহ বোর্ড ও বোর্ডের আওতায় বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া মহান ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে বোর্ডের জামে মসজিদে মোনাজাতসহ তবলছড়িস্থ আনন্দ বিহার এবং তবলছড়িস্থ শ্রী শ্রী রক্ষাকালি মন্দিরে বিশেষ প্রার্থনা সভা আয়োজন করা হয়।