বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য দুর্গম এলাকার নারীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করতে পারে তার জন্য রাঙ্গামাটিতে আধুনিক মহিলা হোস্টেল চালু করা হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীংকর তালুকদার।

তিনি বলেন, পাহাড়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক সংকট দুর করতে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যাতে শিক্ষার মান বৃদ্ধি পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণে ক্রীড়া ও সংস্কৃতি সমন্বয়ে শিক্ষা হয় পরিপূর্ণ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক  অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্টানে রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর  মো: এনামূল হক খোন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের প্রাত্তন অধ্যক্ষ ও পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষক

পরিষদের সম্পাদক রুপক খীসা, প্রানী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইতি সরকারসহ কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে রাঙ্গামাটি সরকারী কলেজের লাইব্রেরিতে জাতির পিতার নামে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।

আলোচনা সভা শেষে রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সব শেষে রাঙ্গামাটি সরকারী মহিল কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com