বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

দুর্গম এলাকায় সুবিধা বঞ্চিতদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য দুর্গম এলাকার কোথাও আর অন্ধকার থাকবেনা বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊসৈসিং এমপি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য দুর্গম এলাকার জনগনকে সৌর বিদ্যুাতের মাধ্যমে আলোকিত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে।

এছাড়াও পাহাড়ের দুর্গম এলাকাকে আরো বেশী আলোকিত করতে ১ হাজার কোটি টাকার বিদ্যুতায়ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আগামী কিছুদিনের মধ্যে পার্বত্য দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌছে যাবে। তখন বালুখালী নয় আরো দুর্গম এলাকার মানুষ বিদ্যুতের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২৪ ফেব্রুয়ারী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মরিচ্যাবিল এলাকার দূর্গম এলাকার সুবিধা বঞ্চিত উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন যুগ্ন সচিব ইফতেখার আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মো. হারুন-অর-রশিদ প্রমুখ।

পরে পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটি সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৬৩৯টি পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করেন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com