বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটি শহরে খুনের সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরে খুনের সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে এজাজুল হক রাব্বীর খুনী সেলিম মাহমুদ (৩৪) কে আটক করতে সক্ষম হয়েছে রাঙ্গামাটি পুলিশ।

তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং এলাকার সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত করে সকাল সাড়ে ১১টায় স্থানীয় একটি রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

শনিবার বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ ।

পুলিশ সুপার বলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ ভোর ৬টায় রাঙ্গামাটি ফরেস্ট কলোনী এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পায়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরত হাল করে। পরে রাঙ্গামাটি জেলা পুলিশের ৪টি টিম রাঙ্গামাটি শহরে বিভিন্ন তথ্যের মাধ্যমে কাজ শুরু করে। পরবর্তীতের স্থানীয় মার্কেটের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় সকাল সাড়ে ১১টায় খুনীকে স্থানীয় একটি রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামী বনরূপায় অবস্থিত একটি রেষ্টুরেন্টে ওয়েটার হিসাবে কাজ করতো। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো: মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাহনেওয়াজ রাজু, রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন আরিফসহ পুলিশে উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানায়, এ ঘটনায় আহত নৈশ প্রহরী মো: আমিন হোসেন বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে নিহতের পিতার কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করবেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি শহরের বনরূপাস্থ কবরস্থান এলাকায় বুকে ছুরিকাঘাত করে এজাজুল হক রাব্বী নামের ২৮ বছরের এক যুবককে হত্যা করা হয়। শনিবার ভোরে এই হত্যাকান্ড ঘটে।

এই সময় ঘটনা দেখে ফেলায় মার্কেটের দায়োরান আমীর আলীকেও ছুরির আঘাতে হত্যার চেষ্ঠা করেছে ঘাতক যুবক। গুরুতর আমির আলী বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত যুবক এজাজুল হক রাব্বী(২৮) বনরূপাস্থ বিএম মার্কেটের ব্যবসায়ী মোজাম্মেল হকের ছোট ছেলে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com