বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটি শহরে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের বনরূপাস্থ কবরস্থান এলাকায় বুকে ছুরিকাঘাত করে রাব্বী নামের ২৮ বছরের এক যুবককে হত্যা করা হয়েছে।

শনিবার ভোরে এই হত্যাকান্ড ঘটে। নিহত যুবক এজাজুল হক রাব্বী (২৮) বনরূপাস্থ বিএম মার্কেটের ব্যবসায়ী মোজাম্মেল হকের ছোট ছেলে।

এই সময় ঘটনা দেখে ফেলায় মার্কেটের দারোয়ান আমীর আলীকেও ছুরির আঘাতে হত্যার চেষ্ঠা করেছে ঘাতক যুবক। গুরুতর আমির আলী বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ঘটনাস্থলে নিহতের সুরতহাল রিপোর্ট করা কোতয়ালী থানার এসআই আবু নোমান জানিয়েছেন, নিহতের বুকের বাম পাশে একটি বড় আঘাত ও একটি ছোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করছি, ছুরির আঘাতে প্রচন্ড রক্তক্ষরণে যুবকটি মারা গেছে। তারপরও আমরা নিহতের মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। 

এদিকে, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দারোয়ান আমীর আলী জানান, ভোররাতে রাব্বী ও তার বন্ধু মিলে ঝগড়ায় লিপ্ত হয়। কিছুক্ষণ পরে একজন চলে গিয়ে সে আবারো ফিরে এসে কোমর থেকে ছুরি বের করেই রাব্বীর বুকের বামপাশে সজোরে আঘাত করে। রাব্বী কিছুটা দূর এগিয়ে আসার প্রচন্ড রক্তক্ষরনে মাটিতে লুটিয়ে পড়ে। আমি এগিয়ে গেলে ঘাতক যুবক আমাকেও পেছনের পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এসময় আমি চিৎকার শুরু করলে ঘাতক পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আমার চাচা আবছার উদ্দিন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

এদিকে, নিহত রাব্বীর পিতা ব্যবসায়ি মোজাম্মেল হক জানিয়েছেন, নিহতের বন্ধুরাই এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

তিনি জানান, রাত এগারোটার সময় রাব্বীর সাথে তার পরিবারের সর্বশেষ কথা হয়েছিলো। এরপর সকালে তার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত হয়েছেন। 

এই ঘটনায় শনিবার সকালেই রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন, পৌর কাউন্সিলর জামাল উদ্দিনসহ উদ্বর্তন কর্মকর্তাগণ ও ঘটনাস্থলে ছুটে যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com