বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রের খাসরাং রিসোর্টের পাশে পর্যটকবাহী চাঁদের গাড়ি ( ময়মনসিংহ -ক ২২২) গভীর খাদে পড়ে ঘটনা স্থলেই ফারদিন হাছান বিশাল (৩৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
ফারদিনের বাড়ি ঢাকা শ্যামপুর বলে জানিয়েছে পুলিশ। এসময় আরো ৭জন পর্যটক গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ী খাদে পড়ে যায়। এসময় গাড়ি নিচে চাপা পরে পর্যটক ফারদিন হাছান বিশাল (৩৫) মৃত্যুবরণ করে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকি পর্যটকের পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।