বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বনযোগীছড়া ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের চেষ্টা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা

  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নব্য আওয়ামী লীগের যোগদানকৃত সদস্য সন্তোষ বিকাশ চাকমাকে হামলার চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) রাত ৯টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া চেয়ারম্যান পাড়ার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তিনি বাড়িতে অবস্থানের সময় রাত ৯টায় নিজ বাড়ির ৪০ মিটার দূরে মুখে কাপড় পরিহিত অজ্ঞাত ৬জন অস্ত্রধারী ঔৎ পেতে থাকে। বিষয়টি খবর পেয়ে রাতে স্বজনদের সহযোগিতায় চেয়ারম্যান ঘর থেকে কোন রকমে পালিয়ে জীবন রক্ষা করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়।

বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, এমন ঘটনা ঘটবে কল্পনা করিনি। জীবনে বড় একটি বিপদ গেল গত রাতে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা জানান, শান্তিপূর্ণ পরিবেশেকে বিশৃঙ্খলা সৃষ্টি কারিদের তীব্র নিন্দা জানাচ্ছি। তার পাশাপাশি ঘটনার জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওয়াতায় আনার দাবী করছি।

জুরাছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি খবর পেয়ে অদ্বিতীয় দুই সেনা বাহিনীর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান দ্রুত ঘটনা স্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

তিনি আরো বলেন, ভুক্তভোগী চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা এখনো সাধারণ ডাইরি করেনি। জিডি করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com