বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বৃটিশ আমল থেকে পার্বত্য দুর্গম এলাকার শান্তি ও সম্প্রীতির উন্নয়নে শতবছর ধরে বরকল থানার অনন্য ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, শান্তি সম্প্রতি বজায় রাখতে জনগণকেও পুলিশের সহযোগিতায় কাজ করতে হবে। এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় থাকলে উন্নয়নও তরান্বিত হবে ।
শনিবার রাঙ্গামাটির দুর্গম বরকল থানার শতবর্ষ পূর্তি উদয়াপন উপলক্ষে বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনায় রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।
রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সুভলং আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ খালিদ মাহরুস পিএসসি, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বরকল সার্কেল মোহাম্মদ আবদুল আওয়াল চৌধুরী, বরকল থানার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দীন।
এর আগে রাঙ্গামাটির দুর্গম বরকল থানার শতবর্ষ পূর্তি উদয়াপন উপলক্ষে থানার কম্পাউন্ডে কেক কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে বর্ষপূর্তির শুভ সুচনা করা হয়। সভায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।