বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে প্রশিক্ষণার্থীদের তৈরি ২৪টি পোর্টফোলিও ওয়েবসাইট উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের তৈরি ২৪টি পোর্টফোলিও ওয়েবসাইট শুভ উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এর ফলে প্রশিক্ষণার্থীরা ফ্রি-ল্যান্সার হিসেবে নিজেদের কার্যক্রম শুরু করলো। 

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের জন্য এটি একটি যুগান্তকারী ঘটনা। ২৪টি পেশাদার ওয়েবসাইট তৈরি করে ফ্রি-ল্যান্সিং ও আউটসোর্সিং করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেনি। এর মাধ্যমে প্রমাণিত হলো পার্বত্য চট্টগ্রামের তরুণরা সুযোগ পেলে আইসিটি খাতেও বড় অবদান রাখতে পারে এবং আত্মকর্মসংস্থান করতে পারে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তরুণ-তরুণীরা এখন আউটসোর্সিং এ কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে ভাবতে খুবই ভালো লাগছে। 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের এ ধরণের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায়  ৪০ জন প্রশিক্ষণার্থীকে সোস্যাল মিডিয়া মার্কেটিং (এসএমএম), এ্যফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), গ্রাফিক্স, অডিও-ভিডিও ধারণও সম্পাদনা, এ্যনিমেশন, ওয়েব সাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, মাল্টিমিডিয়া সফটওয়্যার ডেভেলপমেন্ট, আউটসোর্সিং ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। 

২৪টি পোর্টফোলিও ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য-পরিকল্পনা মো: জসীম উদ্দিন এবং প্রকল্প পরিচালক মংছেনলাইন রাখাইন, ত্রিমাত্রিক সিইও ওমর ফারুক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

উদ্বোধন শেষে ২৪টি পোর্টফোলিও ওয়েব সাইট লাইভে দেয়া হয়। এসময় বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রশিক্ষণার্থীদের সঠিকভাবে প্রশিক্ষণ শেষ করে প্রশিক্ষণ প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধি পথে এগিয়ে নেয়ার আহবান জানান। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com