বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্র ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে তৃতীয় ধাপে বাঘাইছড়ি মডেল মসজিদের পাশাপাশি দেশের বিভিন্ন উপজেলায় ৫০টি মসজিদ শুভ উদ্বোধন করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, গণপূর্ত বিভাগের কর্মকর্তা (এসি) একিউএম শাহজালাল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনন্ত কৌশলসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিগন।
বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করতে ১২ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।