বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পবিএ মাহে রমজানে সকল প্রকার দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মাঠে নেমেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রোববার (১৯ মার্চ) দুপুরে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরূপাস্থ বাজার পরিদর্শন কালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন। প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার জোয়াদার, সিনিয়র মার্কেটিং অফিসার সেলিম উদ্দিন, রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছৈয়দ, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মো: বিপ্লব ও ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।