বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা: দীপংকর

  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্যাঞ্চলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এর একটাই লক্ষ মানুষ যেন নৈতিকতার পথে থেকে শান্তিতে বসবাস করতে পারে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, পৃথিবীর সকল ধর্মই শান্তি ও মানবতার কল্যাণের কথা বলে। ধর্ম মানুষকে সুসৃঙ্খল হতে শেখায়। কোন ধর্মে বিভেদ সৃষ্টি, সন্ত্রাস ও জঙ্গীবাদকে প্রশ্রয় দিতে পারে না। কারণ কোনো ধর্মেই বিশৃঙ্খলা গ্রহণযোগ্য নয়। তাই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তাদের প্রতি আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে শহরের চম্পক নগরস্থ দীপংকর তালুকদার এমপি বাস ভবনে মাঝেরবস্তিস্থ শ্রী শ্রী সংসারী (গঙ্গা) মায়ের মন্দিরের পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাঝেরবস্তিস্থ শ্রী শ্রী সংসারী (গঙ্গা) মায়ের মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি বাবুল ত্রিপুরা, সহ সভাপতি সাংবাদিক মিল্টন বাহাদুর, কোষাধ্যক্ষ দুলাল দাশ, সাংবাদিক শিশির দাশ বাবলা, দৈনন্দিত পূজা সম্পাদিকা দীপালী ত্রিপুরা, সদস্য তৃষ্ণা ঘোষ, শেফালী ত্রিপুরা, দিপালী ত্রিপুরা ময়না। 

এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাও একজন ধর্মপরায়ণ মানুষ এবং তিনি সকল ধর্মের ব্যাপারেই অত্যন্ত আন্তরিক। তিনি চান প্রত্যেক ধর্মের লোকেরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে। তাই তিনি জনগণের নিরাপত্তাসহ সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন।

তাই আগামীতেও সকল ধর্মের মানুষের কল্যান ও উন্নয়ন এবং অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে আগামীতেও আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করতে রাঙ্গামাটিবাসীর প্রতি আহবান জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com