বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে স্বাধীনতা জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ২৬ মার্চ দেশের ৫৩তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ।

স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করছে। 

রবিবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পস্তক করা হয়।

সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধরী, পুলিশ সুপার মীর আবু তৈহিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম চৌধুরীসহ রাঙ্গামাটি জেলা প্রশাসন,রাঙামাটি প্রেস ক্লাবসহ সকল দপ্তর ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেন করা হয়।

এছাড়া রাঙ্গামাটি সিও অফিস এলাকায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

কুচকাওয়াজে পুলিশের ব্যান্ডের তালে তালে পুলিশ, আনসারসহ বিভিন্ন স্কুলের স্কাউট ও কাব লিডার টিমের সদস্যরা সালামী মঞ্চের দিকে এগিয়ে গিয়ে সালাম প্রদর্শন করেন। এছাড়া রাঙ্গামাটির শত শিল্পীদের অংশ গ্রহণের জাতীয় সংগীত পরিবেশন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com