বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে রোজাদার, দুঃস্থ ও অসহায় ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২৭ মার্চ) সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনে রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরী। এসময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মনসুর আলী, সহ-সভাপতি মো: আলী বাবর, পরিচালক হারুন অর রশিদ মাতব্বর, মোঃ নিজাম উদ্দিন, উসাং মং, ইউসুফ হারুন, মনিরুজ্জামান মহসিন রানা, আবুল মনসুর ওবাইদুল্লাহ, মেহেদী আল মাহবুব, সফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসকারী সকল মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি বলেন সাধারন ধর্মপ্রান মুসলমানদের পবিত্র রোজা পালনে সহযোগিতার জন্য ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি না করে স্থিতিশীল রাখার অনুরোধ জানান। তিনি বলেন কোভিড, প্রাকৃতিক দুর্যোগসহ অতীতে রাঙ্গামটি চেম্বার অসহায় ও দুঃস্থদের পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি চেম্বারের সভাপতি ও পরিচালকদের ভুয়সী প্রশংসা করেন।
রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, প্রতি বছর রমজানকে ঘিরে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করি যাতে করে দুঃস্থ ও গরীব এসব অসহায় পরিবার সুস্থ ও সুন্দরভাবে রোজা পালন করতে পারেন। তিনি সকল বিত্তবানদের দুঃস্থ ও অসহায় রোজাদারদের পাশে দাঁড়ানোর আহবান জানান।