বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে চুরি হয়ে যাওয়া ১০৮টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করলো জেলা পুলিশ

  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে গত চার মাসে চুরি হওয়া ১০৮টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।

বুধবার (২৯ মার্চ) সকালে জেলার কোতোয়ালী থানার সামনে এক প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ। 

তিনি বলেন, রাঙ্গামাটিতে সাইবার ইউনিট চালু হওয়ার কারণে আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আজ আমরা ২৪টি মোবাইল যাচাই-বাচাই করে মালিকের হাতে তুলে দিয়েছি। কারো মোবাইল চুরি হয়ে গেলে আমাদের অবশ্যই জানাবেন আশা করছি আমরা আপনাদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হবো।

এসময় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আরিফুল আমিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত।

উল্লেখ্য, গত ডিসেম্বর’২০২২ মাসে ৩০টি, জানুয়ারি ২০২৩ এ ২৫টি, ফেব্রুয়ারিতে ২৯টি এবং চলতি মাসে ২৪টিসহ মোট ১০৮ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করার পর যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর  করা হয়েছে। এই পর্যন্ত  উদ্বারকৃত মোবাইল ফোনের মূল্য আনুমানিক প্রায় ২২ লক্ষ টাকা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com