বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল ২০২১-২০২৬ বাস্তবায়নের সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরনের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড রাঙ্গামাটি পাবর্ত্য জেলা কর্তৃক আর্থিক স্বাক্ষরতা কর্মসুচির সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) বিকেলে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিউট মিলনায়তনে নিম্ন আয়ের পেশাজীবি, কৃষক, প্রান্তিক,ক্ষুদ্র ব্যবসায়ী এবং ছাত্র-ছাত্রীদেরকে চলমান আর্থিক কর্মকান্ডে সম্পৃক্তকরন বিষয়ে সভা অনুষ্টিত হয়।
অগ্রণী ব্যাংক রাঙ্গামাটি শাখার প্রিন্সিপাল অফিসার শুভাশীষ চাকমার সন্ঞ্চচালনায় অগ্রণী ব্যাংক লিমিটেড বনরুপা শাখার এসপিও/ব্যাবস্থাপক শেখ মো: মঈনুদ্দিন নুমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, অগ্রণী ব্যাংক লিঃ চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মো: আবু হাসান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক লিঃ চট্টগ্রাম দক্ষিণ ও পার্বত্য অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: শাহজাহান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক লিঃ রাঙ্গামাটি বনরুপা শাখার এসপিও/ব্যাবস্থাপক মুদ্রা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিঃ বনরুপা শাখার প্রিন্সিপাল অফিসার উম্মে হাবীব।
প্রান্তিক কৃষকদের জন্য প্রযোজ্য কৃষি ঋণ বিষয়ে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিঃ রাঙ্গামাটি শাখার কর্মকর্তা বিদ্যা মোহন চাকমা। শিক্ষার্থী জন্য স্কুল ব্যাংকিং বিষয়ে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিঃ চট্টগ্রাম সার্কেলের এসপিও মো: মঞ্জুরুল করীম মামুন।
ছাত্র/ছাত্রীদের মধ্যে পুষ্পা চাকমা বক্তব্য রাখেন।