বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী সৃষ্টিতে সকলকে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন বক্তারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তণের ফলে পার্বত্য অঞ্চলেও ব্যাপক প্রভাব পড়েছে। এ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়নের মাধ্যমে এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশকে নতুন করে সাজাতে হবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে শক্তিশালী করার নিমিত্তে ইউএসআইডি-সিএইচটি প্রকল্পের আওতায় পার্বত্য অঞ্চলের জন্য একটি সমন্বিত রেড প্লাস সাব জাতীয় পরিকল্পনা প্রণয়ন শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষ্যে বন বিভাগ রাঙ্গামাটির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের শিক্ষা ও প্রশিক্ষণ উইং এর উপপ্রধান বন সংরক্ষক এবং ইউএসআইডি সিএইচটি ডব্লিউসিএ প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী মো: মঈনুদ্দীন খান।
রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ইউএনডিপি ইউএসএআইডি প্রকল্পের ব্যবস্থাপক সুপ্রদিত চাকমা,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের গণসংযোগ কর্মকর্তা অরনেন্দু ত্রিপুরা এবং বন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জেলা বিভিন্ন সংস্থার কর্মকর্তা, কারবারীসহ ৪০ জন প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।