বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে পুলিশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে প্রতি বছর বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আর তাই রাঙ্গামাটি শহরে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার পরিদর্শনে নেমেছেন রাঙ্গামাটি থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন শহরের বনরূপা বাজার পরিদর্শনে বের হন এবং দ্রব্যমূল্যে ব্যাপারে খোঁজ খবর নেন।

এ সময় জেলা শহরের গুরুত্বপূর্ণ বাজারের দোকানগুলোতে দ্রব্যমূল্য যাছাই বাছাই করেন ওসি এবং যেসব পণ্যর দাম অতিরিক্ত রাখা হচ্ছে সেইসব ব্যবসায়ীদের সতর্ক করে দেন। পাশাপাশি দোকানগুলোতে পণ্যমূল্যর তালিকা টাঙিয়ে দেন।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন বলেন, প্রতিটি দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততা ইত্যাদি বিষয়ে গুজব ছড়িয়ে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে কঠোর নজরদারী করবে পুলিশ। যদি কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে পুরো মাসব্যাপী পুলিশের মনিটরিং অব্যহত থাকবে বলেও তিনি জানান তিনি।

এসময় পুলিশের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com