বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নানিয়ারচর পুলিপাড়া মৈত্রী বৌদ্ধ বিহারে মহাসংঘদান উৎসব

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সকল ধর্মের মানুষের মাঝে ভ্রাতৃত্ব বোধ বাড়ানো গেলে সাম্প্রদায়িক শক্তি কখনোই মাথা চারা দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।

তিনি বলেন, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট একটি গোষ্ঠী সব সময় ওঁতপেতে থাকে। এই গোষ্ঠীকে প্রতিহত করতে সাম্প্রদায়িক সম্প্রতির কোন বিকল্প নেই। তিনি বলেন, পাহাড়ের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাহাড়ের এই উন্নয়নকে ধরে রাখতে চাইলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। 

শুক্রবার (৩১ মার্চ) সকালে নানিয়ারচরে পুলিপাড়া মৈত্রী বৌদ্ধ বিহারে ৩য় তম মহাসংঘদান উৎসব অনুষ্ঠানে প্রধান পূর্ণার্থী রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এ কথা বলেন। 

এর আগে পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্ট পরিস্কার দান, হাজার বাতি দান সহ নানা বিধ দানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন, রাঙ্গামাটি বৌদ্ধ ধর্মীয় গুরু কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারে অধ্যক্ষ পামোক্ষা মহাথের।

প্রধান পূর্ণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন দীপংকর তালুকদার, এমপি।

এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ত্রিদিব কান্তি দাশ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সুজন হালদার সহ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে শত শত বৌদ্ধ নর নারী অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com