বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সমাজ সেবা বিভাগের ঋণ বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সঠিক শিক্ষা ও সঠিক গাইড পেলে অটিজম আক্রান্ত শিশুরাও সমাজের মূল শ্রোতে চলে আসতে পারে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন সমাজে অনেক সুস্থ মানুষ যা করতে পারে না একজন অটিজম আক্রান্ত শিশু তার দৃঢ়তা ও মনোবলের মাধ্যমে তা করতে পারে। তাই অটিজম আক্রান্ত শিশুকে নিজের বোঝা মনে না করে তাকে তার মতো করে গড়ে তুলে আগামী দিনে দেশের একজন কান্ডারী হিসাবে গড়ে তোলার আহবান জানান সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

রবিবার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সমাজ সেবা বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন। 

রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা অধিদপ্তরের আহ্বায়ক প্রবর্তক চাকমা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম। এছাড়া জেলা পরিষদের  সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সহকারি পরিচালক রুপনা চাকমা ও সহকারি পরিচালক বিশ্বজিৎ চাকমা সভায় উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: ওমর ফারুক।

এসময় ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, ষ্ট্রোকে প্যারালাইসড এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন জনপ্রতি ৫০,০০০ টাকা করে ১’শ জন রোগীকে ৫০ লক্ষ টাকা অনুদান এবং শহর সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটির আওতায় ক্ষুদ্র ব্যবসা, হাঁস-মুরগী পালন, গবাদী পশু পালনের জন্য বিভিন্ন স্কীমে ৭০ জনকে ৫১ লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com