বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

পাঁচ দিনব্যাপী বিজু, সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলা

  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক বিষু, বিহু ২০২৩ উপলক্ষে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর উদ্যোগে এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর সার্বিক সহযোগিতায় ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী বিজু, সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলার অনুষ্ঠিত হবে। 

এতে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন।

এছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমতাজ উদ্দিন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ।

অনুষ্ঠান সুচীর মধ্যে রয়েছে ৩ এপ্রিল বিকাল ৪টায় রাঙ্গামাটি সরকারী কলেজ মাঠ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী, বিকাল ৪.২০ মিনিটে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা। বিকাল সাড়ে ৪টায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, বিকাল ৫টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। সন্ধ্যা সাড়ে ৬টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশ। 

৪ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় ঐতিহ্যবাহী ঘিলা খারা প্রতিযোগিতা। ৫টায় বিজু, সাংগ্রাই বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ, সন্ধ্যা সাড়ে ৬টায় তংচঙ্গ্যা নাটক মঞ্চায়ন, সন্ধ্যা ৭টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য এবং রাঙ্গামাটির বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশন।

৫ এপ্রিল বিকাল ৪টায় মহিলাদের হাড়িভাঙ্গ ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা। বিকাল ৫টায় বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ। সন্ধ্যা সাড়ে ৬টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য এবং রাঙ্গামাটির বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশন।

৬ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় ঐতিহ্যবাহী পাজন(পাচমিশালি তরকারি) রান্না প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৫টায় বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ। সন্ধ্যা সাড়ে ৬টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিল্পীদের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য এবং রাঙ্গামাটির বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশন।

৭ এপ্রিল ঐতিহ্যবাহী পাজোন রান্না প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৫টায় বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহুর উপর বিশিষ্টজনদের স্মৃতিচারণ। সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাগাজিন অনুষ্ঠান। এছাড়াও প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টায় পর্যন্ত মেলা চলবে এবং মেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আলোকচিত্র প্রদর্শিত হবে।

পাঁচদিন ব্যাপী এই মেলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্ষুদ্র নৃ-গাষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটের আহবায়ক রেমলিয়ানা পাংখোয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com