বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার হতদরিদ্র ছাত্র-ছাত্রীরা যাতে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে তার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষাবৃত্তি প্রদান করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

তিনি বলেন পার্বত্য দুর্গম এলাকার প্রতিটি মেধাবী ছাত্র ছাত্রী যাতে ঝড়ে না পড়ে তার জন্য উন্নয়ন বোর্ড তাদের পাশে থাকবে।

তিনি বলেন, শুধু শিক্ষা বৃত্তি নয়, পার্বত্য এলাকার ছাত্র ছাত্রীদের শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হল রুমে রাঙ্গামাটি পার্বত্য জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমার এ কথা বলেন। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. সেলিনা আখতার, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ প্রীতি প্রসুন বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুণ অর রশীদ, সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা,

বাজেট ও অডিট কর্মকর্তা মো.নুরুজ্জামান,গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো,সহকারী প্রকৌশলী মিজ্ ত্রয়া সরকার, সহকারী প্রকৌশলী মো.খোরশেদ আলম,উপ-সহকারী প্রকৌশলী সুমেশ চাকমা,উপ-সহকারী প্রকৌশলী হাসার মোহাম্মদ নোমান,তথ্য কর্মকর্তা মিজ্ ডজী ত্রিপুরাসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থী ও অভিভাককরা উপস্থিত ছিলেন।

এবার রাঙ্গামাটি জেলার বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০৬ জন এবং কলেজ পর্যায়ে ৩৪৫ জনসহ মোট ৭৫১ জনকে বৃত্তি প্রদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০৬ জনকে প্রতিজনকে ১০ হাজার টাকা করে ৪০ লক্ষ ৬০ হাজার টাকা এবং ৩৪৫ জনকে ৭ হাজার টাকা করে ২৪ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com