শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে মিনিট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চার জন আহত

  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরে তবলছড়ি দিকে যাওয়া সিএনজিও অটোরিক্সা ও তবলছড়ি থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী মিনিট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চার জন গুরুতর আহত হয়েছে।

রবিবার দুপুরে শহরের তবলছড়ি জেল রোডস্থ প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও সিএনজি অটোরিক্সা চালকসহ চারজন গুরুতর আহত হয়। স্থানীয় পথচারীরা তাদেরকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।

আহতরা হলেন-সিএনজি অটোরিক্সা চালক বিপুল চাকমা (২২), ফরিদা আক্তার (৩৫) আনোয়ারা বেগম (৫৫) এবং হাসিনা আক্তার (৪০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে শহরের তবলছড়ি দিকে একটি যাত্রিবাহী সিএনজি অটোরিক্সা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আফসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত দু’টি পরিবহন ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com