বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

দক্ষিণ কালিন্দীপুর ও হ্যাচারী এলাকায় সংযোগ ব্রিজ উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দুর্গমতাকে জয় করে মানুষের জীবনমান উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। 

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি সদর উপজেলাধীন দক্ষিণ কালিন্দীপুর ও হ্যাচারী এলাকায় নির্মিত সংযোগ ব্রিজ উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। 

এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সদস্য ঝর্ণা খীসা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, হেনা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ব্রীজ পরিদর্শন করেন এমপিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী রাঙ্গামাটি মেডিকেল কলেজ দিয়েছেন। সেখানে যাতায়াতের অসুবিধা ছিল। ব্রীজটি নির্মাণের ফলে যোগাযোগ সহজ হয়েছে। ছোট বড় গাড়ি চলাচল করবে, এখন সড়কটি ব্যস্ত রাস্তায় পরিণত হবে। এলাকার মানুষদের অনুরোধ করে এমপি বলেন, সড়কের রাস্তা যেন স্বেচ্ছায় বাড়ানোর সুযোগ দেন। আর স্বেচ্ছায় যদি বড় করার সুযোগ না দেন তাহলে আইন মোতাবেক দেশের এবং এলাকার মানুষের স্বার্থে আমরা যেকোন ধরনের প্রক্রিয়া হাতে নিতে বাধ্য হবো।

 দীপংকর তালুকদার এমপি  আরও বলেন, বাসস্ট্যান্ড থেকে সরাসরি আসামবস্তী ব্রীজ করার পরিকল্পনা আছে। একই সঙ্গে বাঁধ থেকে ধোপা পাড়ায়ও ব্রিজ করার পরিকল্পনা আছে। এগুলো নির্মাণ হলে ট্রাফিক জ্যাম কমবে এবং যাতায়াতের পথ সুগম হবে। 

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ২০১৭ সালে সদর উপজেলাধীন দক্ষিণ কালিন্দপুর ও হ্যাচারী এলাকায় সংযোগ ব্রিজটির কাজ শুরু হয়। ১২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটির দৈর্ঘ্য ২২০মিটার এবং প্রস্থ ৬ দশমিক ৫০ মিটার। ব্রীজটি নির্মাণের ফলে ভেদভেদী-রাঙ্গাপানি- আসামবস্তী এলাকার মানুষ জেলার মূল শহরের সঙ্গে সহজে যাতায়াত করতে পারবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com