বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরের আশঙ্কাজনক বিস্তার ঘটেছে।
গত ২৪ ঘন্টায় এই রোগে নারীসহ ১৭ জন আক্রান্ত হয়ে
জেলায় এখন আক্রান্তের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে । ইতিমধ্যে এই রোগে এক যুবকের মৃত্যুও
হয়েছে।
ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে।
জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত ডেঙ্গু রোগে ২৫৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলার সরকারি বেসরকারি হাসপাতালগুলো থেকে ১৭৭ জন সুস্থ্ হয়ে ছাড়পত্র নিয়েছে। বর্তমানে আক্রান্ত ৭৬ জন চিকিৎসাধীন রয়েছে এবং গত মাসের শেষ সপ্তাহের দিকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলী (২৭) নামে আক্রান্ত এক রোগি মারা যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে শহরাঞ্চলের বিভিন্ন স্থানে মশা নিধনের ওষুধ ছিটানো হয়েছে। সেইসাথে জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে এবং লিম্ফলেট বিতরণ করা হয়েছে।
সিভিল সার্জন রাম পদ রায় বলেন, ঢাকা থেকেই অনেকে এ রোগে আক্রান্ত হয়ে আসছে। একারণে এই রোগের প্রভাব বিস্তারের আশংকা রয়েছে। তবে ডেঙ্গু রোগ প্রতিরোধে জেলা উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া বিশেষ মেডিক্যাল টিম সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে খোঁজ খবর রাখছেন বলে তিনি উল্লেখ করেন।