রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মোহাম্মদ মিঠু (১৮) নামে এক কলেজ ছাত্র ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

নিহত মিঠু বেলকুচি পৌর এলাকার রতনকান্দি মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে ও বেলকুচি সরকারি কলেজের ছাত্র ছিল। শুক্রবার ভোররাতে এনায়েতপুর  খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মিঠু বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগতে থাকায় চিকিৎসকের পরামর্শে তার রক্তসহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয় এবং ক্রমেই তার অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে তাকে উল্লেখিত হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে সেখানেই মিঠু মারা যায়।

এদিকে বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলেজছাত্র মিঠু চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে হাসপাতালে মারা গেছে। কলেজছাত্র মিঠুর অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com