সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী আজিজুল ভুঁইয়াকে (২৮) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

সেইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সে উল্লাপাড়া উপজেলার কয়রা হরিশপুর গ্রামের জালাল উদ্দিন ভূঁইয়ার ছেলে।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো: আবুল বাশার মিঞা এ আদেশ দেন। অতিরিক্ত পিপি জেবু ন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত আজিজুল ভূঁইয়ার সাথে গত ৪ বছর আগে একই এলাকার পশ্চিম ভদ্রকোল গ্রামের মাসুদ সরকারের মেয়ে তানিয়া খাতুনের (২২) বিয়ে হয় এবং তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। একপর্যায়ে স্বামী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে এবং মোবাইল ফোনে তাদের এ প্রেমে বাঁধা দেয় তানিয়া। এ নিয়ে মাঝেমধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয় এবং তানিয়াকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। এ পরকীয়া প্রেমের জের ধরে ২০২১ সালের ২৫ জানুয়ারি দুপুরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করে। এ ব্যাপারে তানিয়ার মা সেলিনা বেগম বাদী হয়ে জামাইসহ ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করেন।

পুলিশ এ মামলার তদন্ত শেষে প্রধান আসামী স্বামী আজিজুল ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে এবং অপর ৬ জনকে এ মামলা থেকে অব্যাহত দেয়া হয়। এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষ বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com