বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বিজয়া দশমী উপলক্ষে রাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের কপালে তিলক প্রদান উৎসব পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের উদ্যোগে কপালে বিজয়া তিলক প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুর নিকেতন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শহরের জেল রোডস্থ সুর নিকেতন সঙ্গীত প্রতিষ্ঠানের ভবনে গূর্খা সম্প্রদায়ের এই বিজয় তিলক উৎসব অনুষ্ঠিত হয়।

সুর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ বাহাদুর গুর্খার সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয়া দশমী তিলক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিরুপা দেওয়ান, বিশিষ্ট সাহিত্য গবেষক শিশির চাকমা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ সুর নিকেতনের স্থানীয় শিল্পীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে গূর্খা স¤প্রদায়ের বিজয়া তিলক সম্পর্কে তাৎপর্য তুলে ধরে মনোজ বাহাদুর গুর্খা বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের মানুষ শারদীয় দুর্গা উৎসব বিজয়া দশমীর দিনে দুর্গা মায়ের অঞ্জলী প্রদান অনুষ্ঠান শেষে টিকা লাগানো উৎসব পালন করে আসছে। এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলেই পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়েছে এবং পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে-নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছেন।

আলোচনা সভা শেষে গূর্খা সম্প্রদায়ের ধর্মীয় রীতি অনুযায়ী ও নিজস্ব আচার অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে কপালে বিজয়া তিলক প্রদান এবং অতিথি আপায়ন করিয়ে উৎসব পালন করা হয় এবং সুর নিকেতন শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com