শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে স্ত্রী খুশিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে স্ত্রী খুশিয়া বেগমকে (২০) শ্বাসরোধে হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী শামীম শেখকে (৩৬) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে এনায়েতপুর থানার খুকনী ঝাউপাড়ার আনছার

আলীর ছেলে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন। ওই আদালতের অতিরিক্ত পিপি  জেবুন্নেছা জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ২০০৭ সালে ওই গ্রামের আনছার আলীর ছেলে শামীমের সাথে একই এলাকার রুপনাই গাছপাড়ার মৃত হোসেন আলী আকন্দের মেয়ে খুশিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর খুশিয়াকে নিয়ে খুকনী মোল্লাপাড়ার এক বাড়িতে ভাড়া থাকতো শামীম এবং সে ভ্যান চালিয়ে সংসার চালাতো।

এ ভ্যানটি স্ত্রীর বড় ভাই গ্যাদন আকন্দ কিনে দেয়। ২০০৯ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ওই ভ্যান বিক্রি করে টাকা খরচ করে শামীম। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে মারধর করা হয়। এর জের ধরে ২০০৯ সালের ১১ জুলাই রাতে খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করে শামীম। পরদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং তার লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। এ মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com