বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি মতবিনিময় সভা

  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা ও তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রার্থী এবং তাদের সমর্থকরা।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনে অংশ নেয়া তিন  প্রার্থীর হাতে তাদের মার্কা তুলে দেন।

এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে নৌকা প্রতীক, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমানকে সোনালী আশ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে কে ছড়ি প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এ সময় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণা চালানোর নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে সোমবার (১৮ ডিসেম্বর) থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। এরপর শুরু হবে প্রার্থীদের প্রচারণা। আর তা শেষ হবে ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্বে। প্রচার শেষ হবে ৫ জানুয়ারি সকাল ৮টায়। গতবারের মতো এবারো নির্বাচনের প্রার্থীরা প্রচারের সময় পাচ্ছেন মাত্র ১৯ দিন। গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও একই সময় দিয়েছিল নির্বাচন কমিশন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com