বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় উপাসনার মধ্যদিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার।
মঙ্গলবান (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় মারিশ্যা ইউনিয়নের তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় উপাসনা শেষে বিহার প্রাঙ্গনে স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দীপংকর তালুকদার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাহাড়ে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ সম্পাদনের পাশাপাশি এখানে সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ পাহাড়ে সকল সম্প্রদায়ের সস্প্রীতি অটুট রাখতে তিনি আবারো নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
মারিশ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: নুর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সস্পাদক সন্তোষ কুমার চাকমা, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেন, নবরত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ্য আর্যকীর্তি স্থবির, মারিশ্যা ইউনিয়নের পাড়া প্রধান আলোক বিকাশ খীসা প্রমুখ।
মতবিনিময় শেষে তিনি বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা বুধবার নির্বাচনী প্রচার প্রচারণা ও মতবিনিময় সভায় অংশ নিবেন।