বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জের স্বর্ণকিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪০০ স্বর্ণকিশোরীকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলের দিকে কাজিপুর শহিদ এম মনসুর আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই সামগ্রী বিতরণ করেন স্থানীয় এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীও ছিলেন একজন স্বর্ণকিশোরী। তিনিই মূলত এই ধারণাটির প্রচলন করেছেন। আজকে আমরা এই ধারণা কিশোরী বোনদের মাঝে ছড়িয়ে দিতে চাই। এতে তারা কুসংস্কার থেকে বেরিয়ে এসে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে এবং এজন্য এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল। এসএমসি’র সহযোগিতায় অনুষ্ঠানে মাসিক চলাকালে সময়ে নানা জটিলতা, কুসংস্কার, করণীয় ও সঠিকভাবে হাত ধোয়ার বিষয়ে কিশোরীদের সম্যক ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, এসএমসির হেড অব রিজিওন কাজী জাফরুল্লাহ, সিনিয়র সেলস ম্যানেজার জাহিদ আহম্মেদ প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com