রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত রাজধানীতে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি

পাইকগাছায় মোটরসাইকেলের চোরাই যন্ত্রাংশসহ যুবক আটক

  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জনতার সহায়তায় মোটরসাইকেলের চোরাই যন্ত্রাংশসহ আলমগীর হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে কপিলমুনি ফাঁড়ির পুলিশ। সে উপজেলার কপিলমুনির কাশিমনগর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কপিলমুনি ফাঁড়ির পুলিশ নিয়মিত পেট্টোল ডিউটির সময় বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার পরে কাশিমনগর বটতলা এলাকায় পৌছালে স্থানীয় জনতা মোটরসাইকেলের পুরনো যন্ত্রাংশসহ আলমগীর হোসেন নামে ওই যুবককে তাদের কাছে সোর্পদ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর পুলিশকে জানায়, স্থানীয় জনৈক সুমন মোড়ল নামে অপর এক যুবক তাকে এগুলি বিক্রির জন্য দিয়েছিল।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় কুন্ডু জানান, আলমগীর হোসেন নামে এক যুবককে জনতার সহায়তায় পুলিশ আটক করেছে। সর্বশেষ এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি বিস্তারিত তথ্য পরে দিতে পারবেন বলে জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com