সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

নসরুল্লাহ’র মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ শনিবার তাদের নেতা হাসান নসরুল্লাহ নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। 
এর একদিন আগে ইসরাইল এক বিমান হামলায় তাকে ‘খতম’ করেছে বলে দাবি করে। বৈরুত থেকে এএফপি জানায় হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যিদ হাসান নসরুল্লাহ তার মহান, অমর শহিদ সঙ্গীদের সঙ্গে যোগ দিয়েছেন, প্রায় ৩০ বছর ধরে যাদের নেতৃত্ব দিয়েছেন তিনি। 
বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে তিনি অন্য গোষ্ঠীর সদস্যদের সঙ্গে ‘বৈরুতের দক্ষিণ শহরের কাছে বিশ্বাসঘাতক জায়নবাদি হামলায় শহিদ হয়েছেন।
লেবাননের রাজধানী বৈরুতে এএফপির সাংবাদিকরা এক পথচারীকে ‘ওহ আল্লাহ’ বলে আহাজারি করতে শুনেছেন, আর হিজবুল্লাহর পক্ষ থেকে এ খবর ঘোষণার পরপরই নারীরা রাস্তায় নেমে মাতম করেন।
এই ক্যারিশম্যাটিক ধর্মীয় নেতার মৃত্যুর খবরে বৈরুতে বন্দুকের ফাঁকা গুলি ছুঁড়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এএফপির একজন সংবাদদাতা রাস্তায় কালো বোরকা পরা এক নারীকে চিৎকার করে বলতে শুনেছেন, ‘ওদের বিশ্বাস করবেন না, ওরা মিথ্যা বলছে, সাইয়্যিদ (নসরুল্লাহ) ভালো আছেন’।
২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধের পর এটি সবচেয়ে তীব্র হামলা। বৈরুতের দক্ষিণ ও এর কাছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে শনিবার রাত জুড়ে ইসরাইলি বিমান ব্যাপক গুলি বর্ষণ করে। ২০০৬ সাল থেকে নসরুল্লাহকে জনসমক্ষে দেখা যায়নি বলা চলে।
ইসরাইলি হেলিকপ্টার গানশিপে তার পূর্বসূরি আব্বাস আল-মুসাভি নিহত হওয়ার পর ১৯৯২ সালে ৩২ বছর বয়সে তিনি হিজবুল্লাহর মহাসচিব নির্বাচিত হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com