বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি ।। ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার আশঙ্কা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২০৮ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস, পাইকগাছা(খুলনা): বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর রাত থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর বৃষ্টির সাথে মাঝে মাঝে বইছে দমকা হাওয়া। 

যদিও উপকূলের নদ-নদী গুলোতে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে অতিরিক্ত জোয়ারের পানির চাপে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্ব স্ব এলাকার বাসিন্দারা। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে উপজেলার দেলুটি, গড়ইখালী, লস্কর, রাড়ুলী, লতা, গদাইপুর, সোলাদানাসহ ৭ ইউনিয়নের বাসিন্দারা আতঙ্কিত রয়েছেন।

তবে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

পাইকগাছা উপজেলা প্রশাসনের দেওয়া তথ্যানুযায়ী ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গুলোর বাসিন্দাদের জন্য ১০৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। 

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর ঝড়ের মূল পথ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে হওয়ায় খুলনায় তেমন আতঙ্কের কোন কারণ নেই। তবুও সুন্দরবন উপকূলীয় খুলনাঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com