মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডার হওয়ায় হতাশ ট্রাম্প টানা ১৯৮ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন পাইকগাছার কপিলমুনিতে অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে টিসিবির ডিলার নিয়োগ! টানা ১৯৭ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত জনগণের সঙ্গে চাতুরি করলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে: আখতার অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন : মির্জা আব্বাস উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে : জ্বালানি মন্ত্রী টানা ১৯৬ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত টানা ১৯৫ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ

আওয়ামী লীগকে মিছিল-সমাবেশের অনুমতি দেওয়া হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল উল্লেখ করে দলটিকে ‘এর বর্তমান রূপে’ দেশে কোনো ধরনের মিছিল-সমাবেশ বা প্রতিবাদ করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান  আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতক তৎপরতা চালানোর অনুমতি দেওয়া হবে না। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে যারা সমাবেশ, জমায়েত বা মিছিল করার চেষ্টা করবে, আইন প্রয়োগকারী সংস্থা তাদের কঠোরভাবে মোকাবিলা করবে।

অন্তর্বর্তী সরকার দেশে কোনো ধরনের সহিংসতা বা আইন-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা বরদাশত করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শফিকুল আলম।

ফেসবুক পোস্টে তার বক্তব্যের বিষয়ে প্রেস সচিব বাসসকে বলেন, এত বড় গণহত্যা চালানোর পরও দলটির মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই। এই গণহত্যাকারী দলটি রাজনৈতিক কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তাদের মোকাবিলা করবে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com