শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৫ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাব দেওয়ার পর ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করে একথা বলেন।

তার এ কথার মধ্য দিয়ে ইরানের সংঘে সংঘাত আবার উস্কে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে। গত ৮ই এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর পাকিস্তানের অনুরোধে এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান ট্রাম্প।

এই যুদ্ধবিরতি চলার মধ্যেই মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব ইরানকে পাঠায় যুক্তরাষ্ট্র। রবিবার সেই প্রস্তাবেরই জবাব দিয়েছে ইরান।

এতে তারা লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়ার পাশাপাশি যুদ্ধ ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়েছে, হরমুজ প্রণালিতে সার্বভৌমত্ব দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে বলেছে, আর কোনও হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়েছে এবং ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে।

ট্রাম্প তাৎক্ষণিকভাবেই ইরানের এই জবাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন।

এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখন কোথায় দাঁড়িয়ে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোমবার ট্রাম্প বলেন, “তারা (ইরান) আমাদের কাছে যে আবর্জনা (জবাব) পাঠিয়েছে, সেটি পড়ার পর আমি বলব- যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। আমি তাদের পুরো জবাবটি পড়িওনি।”

“আমি বলব যুদ্ধবিরতি এখন বিশাল লাইফ সাপোর্টে। যেখানে চিকিৎসক এসে বলবে, স্যার আপনার প্রিয়জনের বাঁচার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।”

তবে যুদ্ধবিরতি নিয়ে এমন মন্তব্য করার পর ট্রাম্প একথাও বলেছেন যে, তার প্রশাসন এখনও একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারে। সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com